বেতন বৈষম্য দুর কর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কর এই স্লোগানকে সামনে রেখে সহকারি শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন প্রদান, শতভাগ পদোন্নতী সহ পদোন্নতী প্রাপ্ত প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান এবং প্রাথমিক শিক্ষকদের নন ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষনা করে শিক্ষকদের জন্য অর্জিত ছুটির বিধান প্রণয়ন করা এই তিন দফা দাবী আদায়ের লক্ষে সিরাজগঞ্জে মানববন্ধন কমসূচী পালন করেছে প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ।
রবিবার সকাল ১১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট ভবনের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কমসূচি চলাকালে বক্তারা বলেন, অনেক প্রতিকুলতার মধ্যেও আমরা পাঠদান সহ শিক্ষার প্রথম ধাপ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি তাই শিক্ষকদের নায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান তারা।
পরে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ জেলা শাখার সভাপতি আশিষ কুমার, সাধারন সম্পাদক কেএম সানোয়ার হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক একেএম মাসুদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রধান সমন্বয়ক আবুহাসেম ও সমন্বয়ক মুহিদুল লিটন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।