মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিল হলো সেই এমপি বুবলির

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৩১ বার পড়া হয়েছে

বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেয়ার অভিযোগে নরসিংদীতে সংরক্ষিত মহিলা আসনের এমপি ও প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনর স্ত্রীর তামান্না নুসরাত বুবলির পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

নিজে পরীক্ষা না দিয়ে পরপর ৮টি পরীক্ষায় অংশ নেয় তার পক্ষে প্রক্সি পরীক্ষার্থীরা। তবে শেষ দিনের পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েছেন এক শিক্ষার্থী। ঘটনাটি ধরা পড়া এবং এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে পরীক্ষা থেকে তাকে বহিস্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ। একই সাথে জালিয়াতির বিষয়টি আরও তদন্তে কলেজের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুবলি সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলাকারীর গুলিতে নিহত হন।

একাদশ জাতীয় নির্বাচনের আগে জমা দেয়া হলফনামা অনুযায়ী মহিলা সংরক্ষিত সংসদ সদস্য বুবলী এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সে ভর্তি হন। তবে বিএ পাস করার জন্য তিনি অনিয়মের আশ্রয় নিচ্ছেন। তিনি ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিচ্ছেন প্রক্সি প্রার্থীরা। এ পর্যন্ত আটজন ছাত্রী এমপির হয়ে পরীক্ষা দিয়েছেন।

বাউবির বিএ কোর্স এ পর্যন্ত চারটি সেমিস্টার ও তেরোটি পরীক্ষা অনুষ্ঠিত হলেও তিনি একটিতেও অংশগ্রহণ করেননি। সবাই সবকিছু জানলেও এমপির ভয়ে কেউ কিছু বলেনি।

সরেজমিনে পরীক্ষার হলে সংসদ সদস্যের রোল নাম্বারের সিটে দেখা গেছে অন্য এক তরুণী বসা। সেই পরীক্ষার্থীকে সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তিনি দাবি করেন, আমিই সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী।

তার আইডি কার্ডটি দেখতে চাইলে ওই পরীক্ষার্থী বলেন, আইডি আনতে ভুলে গেছি। আইডি কার্ড ছাড়া কীভাবে একজন শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেয়া হলো এ প্রশ্ন করা হয় হল পরিদর্শককে।

তিনি সাংবাদিকদের বলেন, আইডি কার্ড হারিয়ে গেছে বলে আমাদের জানিয়েছে ওই পরীক্ষার্থী। প্রমাণ হিসেবে সে জিডির কপি নিয়ে এসেছে। তাই তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com