রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাঠেই পা ভেঙে দুই টুকরো হলো গোমেজের (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৬৭৯ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার (৩ নভেম্বর) রাতে টটেনহামের বিরুদ্ধে মাঠে নেমিছিল এভারটন। এ ম্যাচে পায়ের চোটে পড়ে ক্যারিয়ারটাই ধ্বংসের মুখে পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেজের। ভেঙে দুই টুকরো হয়ে গেছে তার পা। সুস্থ হয়ে ওঠলেও হয়তো বুটজোড়া আজীবনের জন্য তুলে রাখতে হতে পারে ২৬ বছর বয়সী এ তারকাকে।

এদিন গুডিসন পার্কে ৬৩ মিনিটে ডেলে আলির গোলে এগিয়ে গিয়েছিল স্পার্সরা। এরপর সমতায় ফেরার জন্য ধারাবাহিক আক্রমণ করছিল এভারটন। তেমনই এক আক্রমণে যাওয়ার সময় সের্গে অরিয়েরের সঙ্গে ধাক্কা খান গোমেজ। পরে সন হিয়ুং মিনের পায়ের সঙ্গে গিয়ে লাগে গোমেজের পা।

সন ব্যথা পেয়ে উঠে দাঁড়াতে পারলেও গোমেজ আর দাঁড়াতে পারেননি। কিছুক্ষণ পর দেখা যায় দুই টুকরো হয়ে গেছে পর্তুগিজ মিডফিল্ডারের পা। এমন দৃশ্য দেখে সতীর্থরা তো বটে কান্নায় ভেঙে পড়েন সন মিনও। উল্টে যাওয়া পা ধরে ব্যথায় চিৎকার করতে থাকেন গোমেজ। পরে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

এ ঘটনার পর কোরিয়ান ফরোয়ার্ড সনকে অবশ্য ৭৯ মিনিটে লাল কার্ডকে দেখিয়ে বের করে দেন রেফারি মার্টিন অ্যাটকিনসন। ১০ জনের দল হয়ে পড়া টটেনহামের বিপক্ষে যোগ করা সপ্তম মিনিটে তোসুনের গোলে সমতায় ফেরে এভারটন।

২০১৬-১৯ মৌসুম পযর্ন্ত বার্সেলোনায় ছিলেন গোমেজ। তার মধ্যে ২০১৮-১৯ তিনি ধারে যোগ দেন এভারটনে। চলতি মৌসুমে গুডিসন পার্কে থাকার পাকাপোক্ত চুক্তি করেছিলেন তিনি। পর্তুগালের জার্সিতে ২৯ ম্যাচও খেলেছেন গোমেজ। পর্তুগিজদের অন্যতম সম্ভাবনাময় তারকা ছিলেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com