“সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল থেকেই কিশোরগঞ্জ আয়কর অফিস প্রাঙ্গণে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। মেলার উদ্ধোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুর রহমান।
এ সময় উপ কর কমিশনার নুরুল হুদা ভূঁইয়া, সহকারী কর কমিশনার সাদেক হোসেন খোকা, মাহমুদুল ইসলাম জানু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালসহ ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়ছেন, চারদিনের এই মেলায় করদাতারা সব ধরনের তথ্য সেবা পাবেন। এছাড়া সরাসরি কর পরিশোধের জন্য মেলায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বুথ থাকবে। বরাবরের মতো এবারও বয়স্ক নাগরিক, প্রতিবন্দ্বী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা বুথ থাকবে।