মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আজ বিশ্ব টেলিভিশন দিবস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৮১১ বার পড়া হয়েছে

বিশ্ব টেলিভিশন দিবস আজ। বর্তমান বিশ্বে টেলিভিশন সবচেয়ে শক্তিশালী প্রচার মাধ্যম হিসেবে বিবেচিত হলেও নানা সংকটের কারণে পিছিয়ে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো। গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করেন, আর্থিক সংকট ও চাকুরীর অনিশ্চয়তা দেশের টেলিভিশন শিল্প বিকাশে বড় বাধা। সংকট সমাধানে সম্প্রচার কমিশন গঠন ও পে-চ্যানেল পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছেন তারা।

১৯২৬ সালের ২১ নভেম্বর বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। তার প্রতি শ্রদ্ধা রেখে ১৯৯৬ সালে এই দিনটিকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। তথ্য ও বিনোদনের জন্য সব শ্রেণী-পেশার মানুষের কাছে গত দুই দশক ধরে জনপ্রিয় মাধ্যম টেলিভিশন।

সম্প্রতি কম্পিউটার, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উৎকর্ষতায় চ্যালেঞ্জের মুখে পড়েছে টেলিভিশন। এমন প্রেক্ষাপটে টিকে থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্মার্টফোনেও জায়গা করে নিচ্ছে টেলিভিশন।

প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে অসহায়ের সহায় হিসেবে বিশ্বে শক্তিশালী মাধ্যম টেলিভিশন। এদেশেও তার জুড়ি না থাকলেও নানা কারণেই এখন থমকে পড়েছে এর বিকাশ।

তবে সংকট দুর করতে বেসরকারি টেলিভিশনগুলোকে পে-চ্যানেলে পরিণত করাসহ আরও কিছু পরামর্শ দিলেন এ খাতের সঙ্গে জড়িতরা।

বিদেশী চ্যানেলের আগ্রাসন মোকাবেলায় সংবাদ পরিবেশন ও অনুষ্ঠান নির্মাণে গুণগত মানের দিকে টেলিভিশন চ্যানেলগুলোকে বিশেষ নজর দিতে হবে বলেও মত তাদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com