শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

আম-ছালা দুই-ই হারালেন বুবলী, এখন বাকি শুধু এমপি পদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৫৬১ বার পড়া হয়েছে

নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষা দিতে গিয়ে জালিয়াতি করার কারণে তার এই বহিষ্কার। দল থেকে বহিষ্কারের পাশাপাশি তাকে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকেও অপসারণ করা হয়েছে।

শুক্রবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাগানবাড়িতে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

নরসিংদী জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, দলের এই সিদ্ধান্তের মাধ্যমে বুবলী ‘আম-ছালা’ দুই-ই হারালেন। এখন বাকি তার এমপি পদ।

মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীরপ্রতীক) সাংবাদিকদের বলেন, তামান্না নুসরাত বুবলী বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দেশ ও বিশ্ব সংবাদ মাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছেন। এতে বাংলাদেশের ও আওয়ামী লীগের সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। সেজন্য তার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্র থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর সংসদ সদস্যের বিষয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com