রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে নারী মাদক ব্যবসায়ীর পায়ুপথে বেরোল ৪৫৫ পিস ইয়াবা

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৭৫৯ বার পড়া হয়েছে

পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় পারভীন বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের পর চিকিৎসকের পরামর্শে পেটের ভেতর থেকে পায়ুপথ দিয়ে ৪৫৫ পিস ইয়াবা বের করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে কিশোরগঞ্জ শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান।

আটক হওয়া পারভীন বেগম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা এলাকার মো. সজল মিয়ার স্ত্রী। অভিযানের সময় ইয়াবা ব্যবসায়ী পারভীন বেগমকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে তার পেটের ভেতরে ইয়াবা থাকার কথা জানায়। পরে চিকিৎসকের পরামর্শে পেটের ভেতরে থাকা ৪৫৫ পিস ইয়াবা পায়ুপথে বের করা হয়। জানা যায়, পারভীন বেগম কুমিল্লা থেকে কিশোরগঞ্জে পেটের ভেতরে করে ইয়াবা পাচার করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে কিশোরগঞ্জ শহরের রেলস্টেশন এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভীন বেগম ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আইনে ইয়াবাসহ আটক হওয়া পারভীন আক্তারের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com