মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে সুমন হত্যার রায়, ফাঁসির আদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৫২৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় রাজমিস্ত্রী সুমন মিয়াকে হত্যার দায়ে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দিয়েছে জেলার তৃতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রদীপ কুমার রায়। নিহত সুমন মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোনাপাড়া গ্রামের মাতাব উদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার একই গ্রামের রাজীব ওরফে বুলবুলকে এই দ- প্রদান করা হয়। তাছাড়া তাকে বিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত। মামলার বিবরণে জানা যায় ২০১৫ সালের ৬ জুলাই রাত দশটার দিকে আসামি রাজীব ওরফে বুলবুল মোবাইল করে কাজ আছে বলে সুমন মিয়াকে ডেকে তারাকান্দি বাজারের কাছে চরটেকি নামাপাড়া গ্রামের একটি পতিত জমিতে নিয়ে যায়। একপর্যায়ে আসামি রাজীব সুমনের সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার জন্য তার গলায় গামছা পেঁচিয়ে মাটিতে শুইয়ে ফেলে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে সুমনের পরনের লুঙ্গি ও গেঞ্জি খুলে তার হাত-পা বেঁধে মরদেহ একাই কাঁধে বহন করে তার চাচা আমিরুদ্দিনের বাথরুমের ট্যাংকির পাশে নিয়ে আসে। সেখানে রাজীবের সঙ্গে থাকা ছুরি দ্বারা আঘাত করে দেহ ক্ষত-বিক্ষত করে পরে মরদেহটি ট্যাংকিতে ফেলে স্লাব দিয়ে ট্যাংকিটি ঢেকে রাখে। পরে সন্দেহবশত গ্রামবাসীরা রাজীবকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক পরে পুলিশ ট্যাংকি থেকে সুমন মিয়ার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নিহতের মা শিউলি আক্তার বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ তদন্তশেষে মামলার একমাত্র আসামি রাজীব ওরফে বুলবুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com