রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে ৮ মটকায় ৯ শ’ লিটার চোলাই মদ ধ্বংস

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৭৯৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশায় মুচি বাড়িতে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে টি মটকায় ৯ শ’ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ধ্বংস করেছে নিকলী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শামসুল আলম ছিদ্দিকি সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা কারপাশা ইউনিয়নের কারপাশা তিনটি মুচি বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির পাশে সু-কৌশলে মাটির নীচে লুকিয়ে রাখা চোলাই মদ রাখার মাটির তৈরি ৮ টি মটকায় প্রায় ৯ শ’ লিটার মদ ধ্বংস করে দেওয়া হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ অভিযান পরিচালনায় ছিলেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম ছিদ্দিকিসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে বের হওয়ার আগে, এলাকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে মাদক বিরোধী অভিযান সরেজমিনে দেখার আমন্ত্রণ জানান নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম ছিদ্দিকি ।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম ছিদ্দিকি বলেন, ৯ শ’ লিটার চোলাই মদ ধ্বংসের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com