বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

এবার নববধূ রূপে হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৯৩৭ বার পড়া হয়েছে

এবার নববধূ রূপে দেখা মিললো প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী, অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে। তবে বাস্তব জীবনে নয়, এটি কোন একটি ফ্যাশন হাউজের মডেল হিসেবে তোলা তার ছবি। প্রকাশিত ছবিগুলোতে বেশ লাস্যময়ী লেগেছে এই অভিনেত্রীকে। নতুন করে এমন সাজে শাওনকে দেখে মুগ্ধ তার ভক্ত ও অনুসারীরা।

উল্লেখ্য, মেহের আফরোজ শাওন প্রয়াত নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে নিয়মিত পথচলা শুরু করেন। তারপর তিনি হুমায়ূন আহমেদের নির্দেশনায় একেএকে বেশকিছু জনপ্রিয় প্যাকেজ এবং ধারাবাহিক নাটোকে অভিনয় করেন। এছাড়া শাওন অভিনয় করেছেন বেশ ক’টি চলচ্চিত্রে। চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘আমার আছে জল’।

অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর শাওন আসেন নির্মাণে। ‘নয়া রিক্সা’, ‘স্বপ্ন ও স্বপ্নভঙ্গ’, ‘এভারেস্ট জয়’, ‘অসময়ে’, ‘বিভ্রম’, ‘আজ জরির বিয়ে’ ইত্যাদি নাটক ছাড়াও তিনি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন ‘কৃষ্ণপক্ষ’ নামের একটি চলচ্চিত্র।

তবে নতুন করে এমন সাজ সবাইকে একটু চমকে দিয়েছে। এমন দৃশ্যে তার ফিরে আসাকে স্বাগতও জানিয়েছেন অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com