রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে পরিবার পরিকল্পনা “সেবা গ্রহণ করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে সেবা ও প্রচার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সেবা সপ্তাহ উদ্বোধন করেন।
জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা. রওশন আক্তার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. হোসনা বেগম, সদর উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মিজানুর রহমান, কিশোরগঞ্জ সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনার ডিস্ট্রিক কনসালট্যান্ট ডা. যশোদা দুলাল সাহা, উপজেলা সহকারী মেডিকেল অফিসার ডা. খলিল রহমান প্রমুখসহ জেলা ও উপজেলার পরিবার পরিকল্পনার কর্মকর্তা কর্মচারী মাঠ পর্যায়ের নারী ও পুরুষ ফিল্ড কর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার সকাল নয়টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সহযোগীতায় জেলার তেরটি উপজেলায় উক্ত সেবা সাপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে সকাল দশটায় সদরের বিন্নাটিতে পরিবার পরিকল্পনা এডভোকেসি সভায় সাংবাদিক,শিক্ষক, পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের নারী ও পুরুষ ফিল্ড কর্মীরা অংশ গ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com