বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

২০১৯ সালে গুগলে সবচেয়ে বেশি খুঁজেছে যাদের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫৫ বার পড়া হয়েছে

২০১৯ সালে গুগলে যাঁদের খুঁজেছে বিশ্ব তাঁদের তালিকা প্রকাশ করেছে গুগল। বাংলাদেশ থেকে বিনোদনজগতের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বলিউড অভিনেত্রী সারা আলী খানকে। বছরজুড়ে গুগলে খোঁজ করা মানুষদের তালিকায় ‘কেদারনাথ’ তারকার অবস্থান চতুর্থ। এই তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। প্রথম দশজনের পাঁচজনই বাংলাদেশি ক্রিকেটার।

মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন আছেন তালিকার দ্বিতীয় ও তৃতীয় নম্বরে। এ ছাড়া মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন যথাক্রমে ছয় ও সাত নম্বরে। চতুর্থ নম্বরে সারা আলী খান ছাড়াও বিনোদনজগতের আরো তিনজনকে খুঁজেছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা।

ইউটিউব চ্যানেলে গান করে গত বছর ভাইরাল হন ‘সামজ ভাই’, তিনি আছেন সারা আলী খানের ঠিক পরে, পাঁচ নম্বরে। অষ্টম অবস্থানে আছেন ‘ম্যাট্রিক্স’ খ্যাত কানাডীয় অভিনেতা কিয়ানু রিভস। ‘অপরাধী’ খ্যাত গায়ক আরমান আলিফ আছেন তালিকার ৯ নম্বরে। শীর্ষ দশে সব শেষে এসেছে বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. দীপু মনির নাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com