রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে শহীদ বুদ্বিজীবী দিবস পালিত

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭৩ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে শহীদ বুদ্বিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্বিজীবীদের হত্যা করে।

বুদ্বিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তান বাহিনী ৯০ হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রসাশন ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বাক্কার ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি নুরুল আমিন, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, চিকিৎসক শৈলেন মৌলিক, সমাজসেবা কর্মকর্তা আসিফ আহম্মেদ, জায়কার নিকলীর সমন্নয়ক দুর্গা রানী সাহা, সাংবাদিক হাবিবুর রহমান হবি, পপির তরুণ বড়ুয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com