শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭১ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হতে একটি বিজয় র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

এসময় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, আইন বিভাগের প্রভাষক মোঃ ইকবাল হোসেন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক সাঈদ আহাম্মেদ রাসেল, প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান খান, প্রমোশন ইনচার্জ মোঃ মহসিন উদ্দিন, সহকারী জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ৪দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শেষ দিন আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ডাঃ আ.ন.ম. নৌশাদ খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নূরুল আমিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইমরান আহাম্মেদ শাকীর প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সকল বিভাগের শিক্ষক, কর্মকতা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আল মুরসালিন সম্রাট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com