কুমিল্লা মুরাদনগর উপজেলার ১৯নং দারোরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মমিনুল ইসলাম সরকারকে আটক করেছে চাঁদপুর জেলার বাবুরহাট বাজার অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ।
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট শাখার অগ্রণী ব্যাংক ম্যানেজার খলিলুর রহমান বলেন কুমিল্লা গৌরিপুর শাখার একটি ব্যাংকের নগদ উত্তোলনের চেক বইয়ের পাতায় জাল স্বাক্ষর করেন ইউপি মেম্বার মমিনুল ইসলাম সরকার।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক নিয়ে টাকা উত্তোলন করার জন্য বাবুরহাট অগ্রণী ব্যাংকে আসেন ইউপি মেম্বার মমিন। মেম্বার মমিনুল ইসলামের স্বাক্ষরটি আমাদের ক্যাশ অফিসারের নিকট সন্দেহ হইলে তাকে হাতে নাতে আটক করে ব্যাংকের অন্যান্য অফিসার।
পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা এসে প্রতারক মেম্বারকে আটক করে থানায় নিয়ে যায়। ব্যাংকের টাকা অসাধু উপায়ে উত্তোলনের বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি জানান কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার মমিনুল ইসলাম সরকার জাল স্বাক্ষরে বাবুরহাট অগ্রণী ব্যাংকের টাকা উত্তোলনের সময় হাতে নাতে আটক হন।
পরবর্তীতে পুলিশ ফোর্স পাঠিয়ে আটককৃত মেম্বারকে থানায় নিয়ে আসে। অগ্রনী ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন বলে জানা যায়। আটককৃত ব্যক্তি কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা গ্রামের মৃত. আব্দুল হামিদের পুত্র।
এ নিউজ লিখা পর্যন্ত এতটুকু খবর পাওয়া গেছে। এ নিয়ে বিস্তারিত আরেকটি নিউজ।