শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদর্শে অবিচল থাকতে শিক্ষকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬৯ বার পড়া হয়েছে

আদর্শের প্রতি অবিচল থেকে জ্ঞান অর্জন ও বিতরণে শিক্ষকদের নিবেদিত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ‘শিক্ষক যখন তার মহান আদর্শ থেকে দূরে চলে যান, তখন শিক্ষার্থীদের মধ্যে তার নেতিবাচক প্রভাব পড়ে। তাই আদর্শের প্রতি অবিচল থেকে জ্ঞান অর্জন ও বিতরণে শিক্ষকমণ্ডলী নিবেদিত থাকবেন জাতি তা প্রত্যাশা করে,’ বলেন তিনি।

রবিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন। আদর্শ শিক্ষক-গবেষক জাতির মূল্যবান সম্পদ, অনুসরণীয় আদর্শ উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, শিক্ষক-গবেষকদের জ্ঞান, দক্ষতা ও প্রজ্ঞা ভবিষ্যৎ জাতি গঠনের অন্যতম নিয়ামক শক্তি।

বিশ্ববিদ্যালয়কে দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বিশ্ববিদালয়ের কাজ হচ্ছে যুক্তি ও সত্যের অনুসন্ধান, নতুন নতুন জ্ঞান সৃজন এবং মানব কল্যাণে তার ব্যবহার। উচ্চশিক্ষা ও গবেষণা ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে রাষ্ট্রপতি গবেষণা যাতে আন্তর্জাতিক মানের হয় এবং জীবনমুখী ও মানবকল্যাণে নিবেদিত হয় সেদিকে বিশেষ নজর দিতে বলেন।

খুলনা অঞ্চলে জীববৈচিত্র্যে সমৃদ্ধ ঐতিহ্যবাহী সুন্দরবন ও সামুদ্রিক সম্পদ সমৃদ্ধ বিশাল উপকূল রয়েছে উল্লেখ করে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এ জীববৈচিত্র্য ও উপকূলীয় মূল্যবান সম্পদ বিষয়ে গবেষণায় অধিক মনোনিবেশের আহ্বান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে রাষ্ট্রপতি জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিব বর্ষ’ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে স্থাপিত ‘কালজয়ী মুজিব’ শীর্ষক বঙ্গবন্ধুর সুবিশাল ম্যুরাল উদ্বোধন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com