সিরাজগঞ্জে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে জেলা শহর। ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর , মৃদু শৈত্য প্রবাহের কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের সাধারন মানুষ। কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী, নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ।
ঘনকুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট দেখা দিয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত এই মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। একারনে যানবাহন গুলো সিরাজগঞ্জ শহরের উপর দিয়ে চলাচল করেছে। তীব্র ঘনকুয়ার কারনে সকাল বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
ঘনকুয়াশা আর ঠান্ডা বাতাসের কারনে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধ সহ সাধারন মানুষ। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে।