কিশোরগঞ্জে পুনাকের উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে ২০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পুনাকের সাধারণ সম্পাদক তাছকিরার সভাপতিত্বে কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পুনাকের সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের সহ-সভানেত্রী সূচনা চাকমা, হোসনা লায়েল, প্রিয়াংকা নাথ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ আনোয়ার ও কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর জয়নাল আবেদীন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ২০০ জন শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।