রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জ জেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৬৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবদুল্লাহ, পিটিআই সুপার শামছুদ্দিন আহমেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. ইনামুল হক খান প্রমুখ।

টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া ২৬টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com