বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জন্মহার কমলেও চীনে জনসংখ্যা ১৪০ কোটি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৫২২ বার পড়া হয়েছে

চীনে ক্রমাগতভাবে জন্মহার কমতে থাকলেও গত বছর প্রথমবারের মতো দেশটির জনসংখ্যা ১ দশমিক ৪ বিলিয়ন (১৪০ কোটি) ছাড়িয়ে গেছে। খবর ইউএনবি’র।

শুক্রবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০১৯ সালের শেষ নাগাদ চীনের জনসংখ্যা ১ দশমিক ৪০০০৫ বিলিয়নে পৌঁছেছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের কর্মক্ষম জনসংখ্যা অর্থাৎ ১৬ থেকে ৫৯ বছর বয়সী মানুষের সংখ্যা ২০১৮ সালের তুলনায় গত বছর ৮৯৬ দশমিক ৪ মিলিয়ন থেকে কমে হয়েছে ৮,৯০,০০০। এছাড়া ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৪.৩৯ মিলিয়ন। যা মোট জনসংখ্যার ১৮ দশমিক ১ শতাংশ।

এর আগে উন্নয়ন লক্ষ্যে পৌঁছানোর আগেই দেশের বেশিরভাগ মানুষ বৃদ্ধ হয়ে যাবে এমন আশঙ্কায় ২০১৬ সালে দীর্ঘদিন ধরে চলে আসা এক-সন্তান নীতি বাতিল করে চীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com