রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

টাকায় মুক্তি মাদক কারবারির এএসআই প্রত্যাহার, ইনচার্জের বদলি

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৬৮৮ বার পড়া হয়েছে

ফলোআপ: ভৈরবে টাকার বিনিময়ে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার ঘটনায় ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এএসআই এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সরুপ অভিযুক্ত ইনচার্জ মোঃ সেলিমকে বদলি ও এএসআই মোঃ আরিফকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ তাদের বিরুদ্ধে এ শাস্তির আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন।

উল্লেখ্য গেল বছরের ১১ডিসেম্বর রাতে ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সেলিম এর নেতৃত্বে এএসআই আরিফসহ ফাঁড়ি পুলিশের একটি দল পৌর শহরের পঞ্জবটি পুকুরপাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম এর বাড়িতে অভিযান চালায়। অভিযানে আলম ও সুমি নামের দুই মাদক ব্যবসায়ীসহ আরো চার যুবককে আটক করা হয় এবং ফেন্সিডিলের বোতলের পাচঁটি কর্ক জব্দ করা হয়। পরে ১লাখ টাকার বিনিময়ে আলম ও সুমিকে ছেড়ে দেওয়াসহ অপর চার যুবককে ৩৪ ধারায় চালান দেওয়া হবে, ইনচার্জ মোঃ সেলিম এর কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে রফাদফায় রাজি হয় আলম ও সুমি। এছাড়াও রাতেই নগদ ৫০হাজার টাকা দেওয়া হয় এবং বাকি টাকা শর্ত পূরণের পর দেওয়ার চুক্তি হয়। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে ইনচার্জ মোঃ সেলিম নিজের দোষ ঢাকতে শর্ত অনুযায়ী আটকৃত চার যুবককে ৩৪ধারায় চালান না দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার প্রস্তুতি নেন। এ খবর আলম ও সুমির কাছে পৌছালে তারা ক্ষিপ্ত হয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে পুরো ঘটনা স্বীকার করেন। পরে এবিষয়ে জানতে চাইলে ইনচার্জ মোঃ সেলিম নিজের ভুল স্বীকার করে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টাও করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে ঘটনার সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ। পরে তদন্তকারি কর্মকর্তা কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় যায়।

এবিষয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমরা ঘটনার তদন্ত করি। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত এএসআই মোঃ আরিফকে গত বৃহস্পতিবার পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে এবং ইনচার্জ মোঃ সেলিমকে গত রোববার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাঠখাল পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে। এছাড়াও পুলিশের যেকোনো স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষ সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান এ কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com