বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

বাজিতপুর থেকে ২৮৫ পিস ইয়াবাসহ আটক ৫

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৫৩৬ বার পড়া হয়েছে

বাজিতপুর থেকে ২৮৫ পিস ইয়াবাসহ মোঃ ইমন (২২), মোঃ শামীম (৩৪), মোঃ সাকিব (২৩), মোঃ শাহীন মিয়া (২১) ও মোঃ রাকিব (২০) নামে পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বাজিতপুর উপজেলার পীরপুর জামতলা এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। ইয়াবাসহ আটক হওয়া পাঁচজনের মধ্যে মোঃ ইমন (২২) বাজিতপুর উপজেলার মাইছচর মধ্যপাড়ার মৃত মোহাম্মদ ছানাউল্লাহ এর ছেলে, মোঃ শামীম একই উপজেলার মধ্য ভাগলপুর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে, মোঃ সাকিব মাইছচর মধ্যপাড়ার মোঃ মোঃ আব্দুল ওয়াদুদ এর ছেলে, মোঃ শাহীন মিয়া পশ্চিম ভাগলপুর বাসষ্ট্যান্ডের পশ্চিম পার্শ্বের সেলিম মিয়ার ছেলে এবং মোঃ রাকিব মধ্য ভাগলপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান, বিএন জানান, সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে বাজিতপুর উপজেলার পীরপুর জামতলা এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে। অভিযানে ২৮৫ পিস ইয়াবাসহ মোঃ ইমন, মোঃ শামীম, মোঃ সাকিব, মোঃ শাহীন মিয়া ও মোঃ রাকিব এই পাঁচজনকে আটক করা হয়। তারা প্রত্যেকেই ইয়াবা ব্যবসায়ী। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে ইয়াবাসহ আটক হওয়া মোঃ ইমন, মোঃ শামীম, মোঃ সাকিব, মোঃ শাহীন মিয়া ও মোঃ রাকিবের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com