রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে দুর্ধর্ষ মোটর সাইকেল চোর আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৫৯২ বার পড়া হয়েছে

মোটর সাইকেল চুরির একাধিক চাবি ও অন্যান্য যন্ত্রপাতিসহ মো. কামাল উদ্দিন (৪০) নামে চোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে মোটর সাইকেল চুরির প্রস্তুতির সময় তাকে আটক করা হয়। আটক হওয়া চোর জেলার করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। ইতিপূর্বে তার নামে মোটর সাইকেল চুরি ও ডাকাতিসহ অন্তত ৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মো. কামাল উদ্দিন একজন দুর্ধর্ষ মোটর সাইকেল চোর। মাস্টার চাবি ও অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে সে মুহূর্তেই মোটর সাইকেল চুরি করে পালিয়ে যায়। মানুষের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সুবিধার্থে সে চুরি করা মোটর সাইকেলে পাকুন্দিয়ার শাহনাজ জামান মটরস এর স্টিকার ব্যবহার করে।

আজ দুপুর আড়াইটার দিকে শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে সে একটি মোটর সাইকেল চুরির প্রস্তুতি নিলে তাকে হাতেনাতে আটক করা হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, দুর্ধর্ষ মোটর সাইকেল চোর মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com