মঙ্গলবার ভোর রাতে র্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার আভিযানিক দল জেলার কোতয়ালি থানাধীন গোবিন্দপুর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফারুক আহম্মেদ (২৯) ও মেহেদী হাসান শাহীন (২৩) কে আটক করা হয়েছে। ফারুক আহম্মেদ পিতার নাম মৃত আমির আলী। সে কোতয়ালি উপজেলার জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা। অপরদিকে মেহেদী হাসান শাহীনের পিতার নাম জামাল হোসেন। সে একই উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।
এ সময় তাদের নিকট থেকে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় ও ১টি প্রাইভেট কারও জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর পক্ষ থেকে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।