রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় কমলগঞ্জের দলই চা বাগানে প্রাক্তন ব্যবস্থাপকসহ ৩ জন জেলহাজতে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৭৩১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী দলই চা বাগানের প্রায় দুই কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় প্রাক্তন ব্যবস্থাপকসহ ৩ জনের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৭ জানুয়ারি মৌলভীবাজার সহকারী জজ আদালত, কমলগঞ্জ এ তিন আসামীকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। সিলেট রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান এর দায়েরকৃত মামলায় আদালত এই তিনজনকে জেলহাজতে প্রেরণ করেন।

জানা যায়, দলই চা বাগানের প্রাক্তন ব্যবস্থাপক বাবুল কুমার সরকার (৪৮), প্রাক্তন সহকারী ব্যবস্থাপক দিলীপ কুমার সরকার (৪৭), প্রথম টিলা ক্লার্ক শাহ মোহাম্মদ তজম্মুল আলী আহমদ (৪৫), ২য় টিলা ক্লার্ক জাহাঙ্গীর আলম (৩৭), ৩য় টিলা ক্লার্ক ওবায়দুর রহমান (৪০) দলই চা বাগানের কর্মচারী থাকাবস্থায় একে অন্যের সহযোগিতায় প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে ভূয়া হিসেব নিকেশ দেখিয়ে বিগত ২০১২ সনের ১লা জানুয়ারী থেকে ২০১৭ সনের ৩০ শে জুন পর্যন্ত এক কোটি ৭৯ লক্ষ ৩৬ হাজার তিনশত ছাব্বিশ টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে আবারও বিভিন্ন সময়ে ১৯ লক্ষ ৫৮ হাজার তিনশত পয়ষট্্ির টাকাসহ মোট এক কোটি আটানব্বই লক্ষ ৯৪ হাজার ছয়শত একানব্বই টাকা আত্মসাৎ করেন।

এসব ঘটনায় সিলেট রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান ২০১৮ সনের ৩ মার্চ কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ২০১৯ সনের ২ নভেম্বর অভিযোগপত্র নম্বর ১৮৩ আদালত আমলে নেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। দায়েরকৃত ঐ মামলায় গত ২৭ জানুয়ারি মৌলভীবাজার সহকারী জজ আদালত, কমলগঞ্জ এ হাজিরা দিলে আদালত বাবুল কুমার সরকার, দিলীপ কুমার সরকার, শাহ মোহাম্মদ তজম্মুল আলী আহমদ এর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

অর্থ আত্মসাৎ মামলার বাদী সিলেট রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান বলেন, এ মামলায় অন্যান্য আসামীরা জামিনপ্রাপ্ত ছিলেন। প্রথম তিন আসামী দীর্ঘদিন পলাতক অবস্থায় গত ২৭ জানুয়ারি বিজ্ঞ আদালতে হাজির হলে আদালত প্রথম তিন আসামীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com