মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে নাজির হাসান ইসলামিয়া মাদ্রাসা ছাত্রী (১৫) কে ধর্ষন করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় আব্দুস সালাম (২২) নামে এক যুবককে বৃহস্পতিবার বিকালে আটক করেছে পুলিশ। সে উপজেলার রাজাকান্দি গ্রামের তাজর মিয়ার ছেলে। ধর্ষিত ছাত্রী মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ২২ জানুয়ারী উপজেলার আলীনগর ইউনিয়নের বড়খোলা গ্রামে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের বড়খোলা গ্রামের তাজর মিয়ার বিবাহিত ছেলে একই ইউনিয়নের চিৎলিয়া গ্রামের হারিস মিয়ার মেয়ে নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রসার দাখিল পরীক্ষার্থী(১৫) কে বুধবার ২২ জানুয়ারী রাত ৮টায় বাড়িতে তুলে নিয়ে জোরপুর্বক ধর্ষন করার অভিযোগ উঠেছে। মেয়ের বাবা হারিস মিযার মৌখিক অভিযোগে ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে এএসআই আনিছুর রহমান ও রিপন সরকার অভিযুক্ত আব্দুস সালামকে রাজাকান্দি ফারুক মিয়ার বাড়ি থেকে আটক করে।
স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ ঘটনার বিষযটি নিশ্চিত করে বলেন, ঘটনা আমি শুনেছি। মেয়েটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নির্যাতিতা মেয়েটির বাবা হারিস মিয়ার সাথে মুঠোফোনে একাধিক বার যোগযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, মাদ্রাসার ছাত্রী ধর্ষনের মৌখিক অভিযোগ পেয়ে একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।