রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ভৈরবে পুলিশের কথিত সোর্স কাশেমের মৃতদেহ উদ্ধার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৬৬৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে কাশেম মিয়া (৫০) নামে পুলিশের এক কথিত সোর্সের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে পৌর শহরের পঞ্চবটি পুকুরপার রেলওয়ে কলনীর পরিত্যক্ত এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত কাশেম আমলাপাড়া এলাকার মৃত নবর আলী মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী হাসনাহেনা জানান, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে কল দিয়ে কে বা কারা কাশেমকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখুঁজ। রাতে একাধীকবার কাশেমের মোবাইল ফোনে কল দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে সকালে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্থানীয় কাউন্সিলর মমিনুল হক রাজুকে খবর দিলে তিনি লাশটি সনাক্ত করে পুলিশকে খবর দেয়। নিহতের স্ত্রী আরো জানান, গত বিশ বছর যাবৎ কাশেম পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিল। আর কোনো পেশার সাথে সে জড়িত ছিল না। সোর্সের কাজ করে যে টাকা পেত সে টাকাতেই সংসার চলতো। স্বামী হত্যার বিচার চেয়ে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

তবে কাশেমের পুলিশের সোর্স হিসেবে কাজ করার বিষয়টি অস্বীকার করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন। ঘটনাস্থলে গিয়ে ওসি বলেন, আমি যোগদানের পর থেকে কাশেমকে পুলিশের সোর্স হিসেবে কাজ করতে দেখিনি। তিনি আরো বলেন, লাশের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে বা অতিরিক্ত নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা লাশটির ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করবো এবং এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com