বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

রাস্তা ও ব্রীজ ভাঙ্গার কারণে কমলগঞ্জে এক যুগ ধরে জনদূর্ভোগে লোকজন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৩৯৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লংগুরপারের জিবতলী এলাকার লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি প্রায় এক যুগ ধরে জনসাধারণের কোন কাজে লাগছে না। ব্র্রীজটি সংস্কার না করায় প্রায় ১৫/২০টি গ্রামের নাগরিকরা ৮ কিলোমিটার ঘুরে যাতায়ত করতে হচ্ছে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৮ মাধবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে লংগুরপার সংলগ্নে জিবতলী খালের উপর প্রায় ১৪ বৎসর আগে নির্মিত ব্র্রীজটি আজ হতে প্রায় এক যুগ আগে ব্রীজের উইং ওয়াল ও এর পাশের মাটি বন্যায় ভেঙে গেলে আজ পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এলাকাবাসীকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকের আরেকটি রাস্তা হয়ে ১৫ থেকে ২০ টি গ্রামের লোকজন আসা যাওয়া করতে হচ্ছে। এতে তাদের দূর্ভোগের শেষ নেই। এলাকাগুলো কৃষি পণ্য উৎপাদনমুখী এলাকা হওয়াতে এলাকার লোকজন তাদের পণ্য হাট বাজারে পৌঁছাতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

আলাপকালে স্থানীয় খোকন মিয়া, রাজিব মালাকারসহ একাধিক লোকজন অভিযোগ করে বলেন, যেখানে রাস্তার সামান্য জায়গা ভাঙ্গা এবং দৃশ্যমান ব্রীজে এর গোড়ায় মাটি ভরাট করা হলেই আমরা বহুদূর ঘুরে আমাদের এলাকায় পৌঁছানো লাগতো না। তারা আরো জানান বিষয়টি লিখিতভাবে কয়েকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোন সুফল পাচ্ছিনা। এলাকাবাসী আরও জানান, উক্ত জিবতলী খাল হতে লিজের মাধ্যমে বালু উত্তোলন করে এ উপজেলার বিভিন্ন জায়গায় বালু বিক্রয় করা হয় কিন্তু ব্রীজ এবং রাস্তাটি ভাঙ্গা থাকার কারণে এ পথে যোগাযোগ বন্ধ থাকার কারণে উক্ত খালটি লিজ নিতে আগ্রহ হারাচ্ছে উক্ত এলাকার স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি ও ব্রীজ মেরামতের দ্রুত উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

মাধবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোতাহির আলী বলেন, ‘কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি। কিন্তুু কাজ হয়নি।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মামুন আহম্মদ বলেন, ‘সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com