রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত

মো: আল-আমীন
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৫১৩ বার পড়া হয়েছে
ছবি : ইন্টারনেট

কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রদের সংগঠন কিশোরগঞ্জ গভ. বয়েস হাই স্কুল এলামনাই এসোসিয়েশন এর প্রথম বর্ষপূতি উপলক্ষে প্রাক্তণ ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) জেলার নেহাল গ্রীন পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তণ ছয় শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষককে সম্মাননা জানানো হয়।

 

‘ভ্রাতৃত্ব বন্ধনে প্রাণের স্পন্দনে এসো মাতি উল্লাসে’ স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের এসএসসি ১৯৫৮ ব্যাচ থেকে ২০১৮ ব্যাচ পর্যন্ত সাড়ে পাঁচশ’ প্রাক্তণ ছাত্র জড়ো হন সেখানে। দেশের বাইরে ছড়িয়ে থাকা প্রাক্তণ ছাত্ররাও পরিচিত হয়েছেন একে-অপরের সঙ্গে। অনেকেই অতীত দিনের বন্ধুকে দীর্ঘদিন পর কাছে পেয়ে, সেসব দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

১৯৫৯ ব্যাচের ছাত্র প্রফেসর এম এ গণি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তণ শিক্ষক বীরেন্দ্র কিশোর রায়। এতে স্বাগত বক্তব্য রাখেন এলামনাই এসোসিয়েশন এর প্রধান সমন্বয়ক এয়ার ভাইস মার্শাল (অব.) সানাউল হক। প্রাক্তণ ছাত্র অনুপম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তণ ছয় শিক্ষক বীরেন্দ্র কিশোর রায়, আফতাব উদ্দীন খান, মো. আব্দুস সাত্তার, বাবু অনিল চন্দ্র পন্ডিত, মাওলানা মো. খুরশীদ উদ্দিন ও কেএমএ কাশেম তালুকদার এবং বর্তমান প্রধান শিক্ষক এ.কে.এম আবদুল্লাহকে ক্রেস্ট ও উপহারের মাধ্যমে সম্মাননা জানানো হয়।

 

সকালে স্কুলের ঘন্টা বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও ছাত্রদের আত্মার মঙ্গল কামনা করে নিরবতা পালন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com