রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে : আইজিপি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৪ বার পড়া হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হয়ে থাকলে সে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আইজিপি বলেন, হামলার ঘটনা এইমাত্র আপনাদের কাছে শুনলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলেই এখনই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি, তারা যেন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়।

তিনি বলেন, গণমাধ্যমকর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি, ভোটে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। দুই সিটিতে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত এমন চিত্রই আমরা দেখতে পেয়েছি।

ব্রিফিংয়ে আইজিপি’র সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম ও ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ করলে আইজিপি তার সঙ্গে থাকা পুলিশ কর্মকর্তাদের দ্রুত খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com