বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

বিল গেটসের মেয়ের জামাইয়ের পরিচয় জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৭৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের বয়ফ্রেন্ড মিসরীয় মুসলিম তরুণকে নায়েল নাসেরকে বিয়ে করছেন বিশ্বের অন্যতম ধনী বিল গেটসের মেয়ে জেনিফার গেটস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দেন জেনিফার।

এরইমধ্যে মেয়ে জেনিফার ও হবু জামাইয়ের সম্পর্ক মেনে নিয়ে তাদের অভিনন্দনও জানিয়েছেন বিল গেটস। তবে নায়েল ও জেনিফার কবে বিয়ে করবেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। জানা গেছে, নায়েলের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। তবে বেড়ে ওঠা কুয়েতে।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়। নায়েল ঘোড়দৌড়বিদ হিসেবে প্রতিষ্ঠিত। তবে বিয়ের পর ঘোড়দৌড়কেই নিজের ভবিষ্যতের পথ করবেন নাকি অন্য কোনো পেশা বেছে নেবেন, তা এখনও ঠিক করেননি।

নায়েল নাসেরের পারিবারিক আর্কিটেকচার ফার্ম রয়েছে। নায়েলের বয়স যখন পাঁচ বছর তখন থেকেই সে ঘোড়ায় চড়ছে। নিজের প্রথম ঘোড়া পায় ১০ বছর বয়সে। ছোটবেলা থেকেই তার ঘোড়দৌড়ের সখ। বর্তমানে তিনি পেশাদার ঘোড়দৌড়ের সঙ্গে যুক্ত।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন নায়েল। ইংরেজি, ফরাসি ও আরবিতে সাবলীল। জেনিফার ২০১৮ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে থেকেহিউম্যান বায়োলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তবে তারা বেশির ভাগ সময় একসঙ্গে কাটিয়েছেন ঘোড়দৌড়ের ময়দানেই।

জেনিফারও সখের ঘোড়দৌড়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ২০১৬ অথবা ২০১৭ সালের শুরু থেকেই নায়েল নাসেরের সঙ্গে ডেট করছেন জেনিফার। একাধিকবার এক সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com