কিশোরগঞ্জে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে আটক করা হয় ৩টি চোরাই মোটর সাইকেল।
পুলিশ জানায়, গত দেড় মাসে শহরের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু মোটর সাইেকেল চুরি হয়। এসব ঘটনায় মামলা দায়েরের পর অভিযানে নামে পুলিশ।রিমান্ডে আব্দুল মতিনের দেয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের অন্য সদস্যদের ধরতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চৌধুরী ও কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে থানার পুলিশ পরিদর্শক (সিপি) জয়নাল আবেদীন এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, কনস্টেবল শফিক ও কনস্টেবল মো. নাজমুল হোসাইন এর সমন্বয়ে একটি টিম অভিযানে নামে।
গত কয়েক দিনে সিলেটে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন, মো. ইউসুফ, পারভেজ মিয়া, আঙ্গুর মিয়া, জাকির হোসেন, আলাউদ্দিন ও আজাদ নামে আন্ত:জেলা চোর চক্রের ৬সদস্যকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুয়ায়ি উদ্ধার করা হয় চুরি যাওয়া ৩টি মোটর সাইকেল ।
আটক কৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল মতিন বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে বলে জানায় পুলিশ।