ছড়ায় হোক অঙ্গিকার, দুর্নীতি রুখিবার এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে “১৬তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা” উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আয়োজনে জেলার ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন জেগে ওঠো নরসুন্দার সহযোগীতায় শহর সমবায় সমিতির কার্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় চিত্রাংকন, ছড়া লিখন, ছড়া আবৃত্তি, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতায় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহবায়ক আহমেদ উল্লাহ বলেন এই উৎসবকে ঘিরে প্রতিবছরই প্রতিযোগীতার আয়োজন করা হয় যার মাধ্যমে ছাত্র ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি মেধা মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটে ।