রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ৬২৫ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫১ বার পড়া হয়েছে

র‌্যাবের দুটি পৃথক অভিযানে কিশোরগঞ্জে ৬২৫ পিস ইয়াবাসহ মো. রোকন উদ্দিন (৩৪) ও মো. মাহমুদুল হাসান জনি (৩০) নামে দুই জনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট এবং মুকসেদপুর পল্লী বিদ্যুৎ এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে তারা আটক হয়। ইয়াবাসহ আটক হওয়া দুই জনের মধ্যে মো. রোকন উদ্দিন জেলার কটিয়াদী উপজেলার দেওজান গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এবং মো. মাহমুদুল হাসান জনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি বারপাড়া গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২ জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট এবং পুলিশ লাইন পল্লী বিদ্যুৎ এলাকায় র‌্যাব দুটি পৃথক অভিযান করে। অভিযানে কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট থেকে ৫৮৫ পিস ইয়াবাসহ মো. রোকন উদ্দিনকে আটক করা হয়। অন্যদিকে মুকসেদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. মাহমুদুল হাসান জনিকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনেই ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. রোকন উদ্দিন ও মো. মাহমুদুল হাসান জনির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com