রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে মাদক সেবনের দায়ে মো. মোবারক হোসেন (২২) ও মো. শহীদুল্লাহ (২২) নামে দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা’র নেতৃত্বে একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী ও কুতকাইল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় দুই পুরিয়া গাঁজা ও তিন পিস ইয়াবাসহ তাদের আটক করে।

দণ্ডিত দুই মাদকসেবীর মধ্যে মো. মোবারক হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার কুতকাইল গ্রামের মো. রেনু মিয়ার ছেলে এবং মো. শহীদুল্লাহ একই উপজেলার কাটাখালী গ্রামের মৃত মো. বাহার উদ্দিনের ছেলে। মো. মোবারক হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. শহীদুল্লাহকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com