সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৮ বার পড়া হয়েছে

মাদক সেবনের দায়ে মো. নিজাম (৩৬) ও শহীদুল ইসলাম (৩৬) নামে দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা’র নেতৃত্বে একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তিন পিস ইয়াবাসহ তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেয়া হয়। দুই মাদকসেবীর মধ্যে মো. নিজাম কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল কাটাখালী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং শহীদুল ইসলাম একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে মো. নিজামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং শহীদুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com