বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জের শমশেরনগরে তালামীযের মানববন্ধন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজাররের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কালিপুর গ্রামে গত ৪ ফেব্রুয়ারি রাতে বার্ষিক ওয়াজ মাহফিলের সময় একদল সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শমশেরনগর ইউনিয়ন তালামীযে ইসলামিয়ার সভাপতি সাইফুল ইসলাম আহত হয়েছিলেন।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হলে পুলিশ এক আসামীকে গ্রেফতার করে। বাকি আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শমশেরনগর ইউনিয়ন তালামীযে ইসলামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়।

রোববার সকালে শমশেরনগর চৌমুহনায় বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলাম শমশেরনগর শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় ৩০ মিনিটের স্থায়ী মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়। এতে বক্তব্য রাখেন, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, মুহিবুল ইসলাম, বদিউল আলম বড় ভূঁইয়া, মতিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সাইফুলকে হত্যার উদ্দেশ্যেই অতর্কিতে এই হামলা চালানো হয়েছিল। এ ঘটনাই আইনী সহায়তা চেয়ে থানায় মামলাও করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, হামলাকারী সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ছুরিকাঘাতে সাইফুল আহত হওয়া ও তার বাবার করা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,ইতিমধ্যেই পুলিশ একজন আসামীকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com