সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে মোটর সাইকেলসহ দুই ইয়াবা ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫২ বার পড়া হয়েছে

৪০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ মো. মোজাদ্দেদুল ইসলাম নিকসন (৩৫) ও মো. জাকির হোসেন (৩১) নামের দুই যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটক হওয়া দুই যুবকের মধ্যে মো. মোজাদ্দেদুল ইসলাম নিকসন কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া জামেয়া রোডের মো. গোলাম কিবরিয়া ভুঁইয়ার ছেলে এবং মো. জাকির হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাসহ আটক হওয়া দুজনেই মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

মো. মোজাদ্দেদুল ইসলাম নিকসন ও মো. জাকির হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com