সিরাজগঞ্জে শহরে রাশিদা খানম নাজু (৬৫) নামে সাবেক এক স্বাস্থ্য সহকারী কর্মকর্তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঘটনার পর থেকে নিহতের ছেলে স্বাস্থ্যকর্মী ইমরান হোসেন লিয়ন পলাতক রয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় দিকে সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের সামনে নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের ছোট ভাই রানা আহমেদ বলেন, একমাত্র ছেলে ইমরান হোসেন লিয়ন ও পুত্রবধুকে সাথে নিয়ে বসবাস করতেন রাশিদা খানম। সকালে পুত্রবধু তার ছেলেকে নিয়ে স্কুলে যায়। বাড়ি ফিরে এসে দেখে তার বোন রাশিদা খানমকে নিজ ঘরে জবাই করে হত্যা করে লাশ বিছানার উপর ফেলে রাখা হয়েছে। এসময় পুত্রবধুর চিৎকারে প্রতিবেশিররা ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ¯িœগ্ধ আক্তার বলেন, গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে রাশিদা খানমকে হত্যা করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। তদন্ত করে দেখা হচ্ছে হত্যার সাথে কারা জড়িত।