সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কিশোরগঞ্জ ফুটবল রেফারীজ এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৫ বার পড়া হয়েছে

‘‘উন্নত রেফারিং নিরাপদ খেলা” এই স্লোগানকে সামনে রেখে আগামী ৩ (তিন) বছরের জন্য কিশোরগঞ্জ জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

 

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম মিলনায়তনে নতুন কার্যনির্বাহী কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম বার) এর সভাপতিত্বে উক্ত শপথ ও পরিচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

 

নতুন কমিটিতে সভাপতি পদ পেয়েছেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ-বিপিএম বার (পদাধিকার বলে) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মীর আশরাফুল হক চঞ্চল।

 

১৬ সংখ্যা বিশিষ্ট কমিটিতে অন্যান্যের মাঝে সিনিয়র সহ-সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া (পদাধিকার বলে), সহ-সভাপতি এ কে এম নুরুল ইসলাম খান শামীম, শেখ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাহহার, কোষাধ্যক্ষ আর হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক মো. আজিম উদ্দিন আলো, কার্যনির্বাহী সদস্য মো. শফিকুর রহমান কাজল, মো. হাবিবুল্লাহ তমিজ, শাওন ইসলাম, স্বপন কুমার দত্ত, মো. জালাল উদ্দিন, সাইফুজ্জামান নয়ন, শামছুল আলম ও এমদাদুল হক।

 

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন রেফারীবৃন্দ যেন সৎ ও নিষ্ঠাবানভাবে খেলার নিয়ম শৃঙ্খলা মানেন এবং খেলায় তা সুন্দরভাবে প্রয়োগ করেন। তিনি আরও বলেন একটি ভুল সিদ্ধান্ত খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারে।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com