বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কুমিল্লায় রেললাইনের কাজে নিয়োজিত ভেকুর আঘাতে নিহত-১, আহত-৫

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬০ বার পড়া হয়েছে

কুমিল্লা মহানগরীর অশোতকতলা রেলগেইটে সংলগ্ন ভ্রাম্যমাণ তরকারী বাজারে ভেকুর আঘাতে সাহিদা বেগম (৫৫) নামে একজন নারী নিহত হয়। এই ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছে। নিহত সাহিদা বেগম অশোকতলা এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় অশোতকতলা রেলগেইটে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ভেকু চালক ও ভেকুটিকে আটক করে। পরবর্তীতে পুলিশ চালক ও ভেকুটিকে কোতয়ালী থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় আহত অশোকতলা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে আবদুল বাকি জানান- সকাল দশটায় অশোকতলা রেলগেইটের পশ্চিমপার্শ্বে নির্মাণাধীন রেললাইনের পাশে ভ্রাম্যমাণ তরকারীর দোকানে দাড়িয়ে রয়েছি।

 

এ সময় দক্ষিণপাশ থেকে একটি ভেকু দ্রুত গতিতে এসে তরকারি দোকানের উপর তুলে দেয়। এ সময় তরকারি দোকানদার নাসির গুরুতর আহত হয়। তার অবস্থা আশংকাজনক। এছাড়াও এই দুর্ঘটনায় আরো আহত হয় তরকারি দোকানদার নাসিরের স্ত্রী,আবদুর রহিম ও অজ্ঞাত আরো একজন । আহতদের কুমিল্লা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এদিকে এ ঘটনায় নির্মাণাধীন রেলওয়ের ম্যাক্স কোম্পানীর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। কুমিল্লার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান, সকাল দশটায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি।

 

স্থানীয়দের মাধ্যমে জানতে পারি রেলওয়ের নির্মাণাধীন একটি ভেকুর আঘাতে এ দুর্ঘটনা ঘটে, পরে স্থানীয়রা ভেকু চালক ও ভেকুটিকে আটক করে। পরবর্তীতে কোতয়ালী থানার পুলিশ এসে ভেকু চালক ও ভেকুটিকে নিয়ে থানায় যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com