শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে গভীর নলকূপ থেকে উঠছে গ্যাস

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৫৭৩ বার পড়া হয়েছে
ছবি : ইন্টারনেট

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী গ্রামের সাবির শেখের বাড়ী এলাহী জামে মসজিদ এর নতুন গভীর নলকূপ  থেকে গ্যাস উঠছে। নলকূপ থেকে গ্যাস বাহির হচ্ছে দেখে উৎসুখ জনতা ভীড় জমাচ্ছে প্রতিদিন।

 

উক্ত বিষয়ে সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও মসজিদ কমিটির সভাপতি আঃ হাকিম, সহ -সভাপতি আলহাজ্ব মোঃ আরজু মিয়া ও ওয়ার্ড মেম্বার মোঃ ইসরাহিল মিয়া জানান গত ১৭ফ্রেব্রুয়ারি রোজ সোমবার দিন থেকে  সাবির শেখের বাড়ীর এলাহী জামে মসজিদ এর  নতুন নলকূপ এর কাজ শুরু করে ২৮০ ফুট গভীর পর্যন্ত গিয়ে শেষ করে। মঙ্গলবার দিন বিকালে কাজ সম্পূর্ণ করে নলকূপ মিস্ত্রী মতিউর রহমান চলে যায়। পরে ১৮ ই ফ্রেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাতে কয়েক জন লোক শুনতে পায় নলকূপ মুখ থেকে শুশু শব্দ হচ্ছে।

আজ (১৯ ই ফ্রেব্রুয়ারি) বুধবার সকালে এলাকার লোকজন এসে নতুন টিউবওয়েলের মুখে দিয়েশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরাতেই আগুন জ্বলতে থাকে। তাই এলাকাবাসীর দাবী যদি এখানে প্রকৃতপক্ষে গ্যাস থেকে থাকে তাহলে পরীক্ষা-নিরীক্ষা করা হোক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com