বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ভ্রাম্যমান আদালতের অভিযানে মোদী দোকানীর জরিমানা, ব্যবসায়ীদের বিক্ষোভ ও পথ সভা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৮৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পূজা এন্টারপ্রাইজ নামে এক মোদী দোকানের নগত ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে স্যানিনটারী স্বাস্থ্য পরিদর্শক কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগে ও অভিযুক্তের অপসারণ দাবি করে ভানুগাছ বাজারের ব্যবসায়ীরা এক ঘন্টা দোকানপাঠ বন্ধ রেখে ভানুগাছ চৌমুহনায় বিক্ষোভ মিছিলসহ পথসভা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় এ ঘটনাটি ঘটে।

ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন, উপজেলা স্যানিটারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল মিয়া এ বাজারের ব্যবসায়ীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেন। এমনকি বিভিন্ন দোকান থেকে তিনি মাসোয়ারা আদায় করেন। বুধবার বিকালে এননিভাবে দুলাল মিয়া ভানুগাছ বাজারে এসে ব্যবসায়ীদের হয়রানী করেন। এতে ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীকে ভুল তথ্য দিয়ে ভানুগাছ বাজারে ভ্রাম্যমাণ আদারত পরিচালনা করেন। এসময় পূজা এন্টারপ্রাইজের এক ব্যবসায়ীকে আটক করলে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

ফলে ব্যবসায়ীরা বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দোকানপাঠ বন্ধ করে ভানুগাছ বাজার চৌমুহনায় বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ পথ সভা করে সভায় বক্তারা বলেন অবিলম্বে অবিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক দুলাল মিয়াকে অপসারণ করে নিতে হবে। এর পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী আটক ব্যবসায়ীকে ছেড়ে দেন। আর পূজা এন্টারপ্রাইজ নামক একটি মোদী দোকানে প্লাস্টিকের চাল, ডালসহ খাদ্য সামগ্রী রাখার দায়ে নগদ ৮ হাজার টাকা জরিমানা করেন।

ব্যবসায়ীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভার খবর শুনে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম প্রতিবাদ সভা স্থলে এসে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারা বলেন দ্রæত তদন্তক্রমে স্বাস্থ্য পরিদর্শক দুলাল মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় আরও বক্তব্য রাখেন ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন, সাংবাদিক সুব্রত দেব রায় প্রমুখ। থানার ওসি ও স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্যে আশ্বাস পেয়ে বিকেল সাড়ে ৫টায় বিক্ষোব্দ ব্যবসায়ীরা নিজ নিজ দোকানে ফিরে যান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, তিনি দুই মাস আগেও পূজা এন্টারপ্রাইজে অভিযান করে প্লাস্টিকের বস্তায় খাদ্য সামগ্রী রাখার দায়ে জরিমনা করেছিলেন। তখর এ দোকানীরা অঙ্গিকার করেছিল ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না। বুধবার বিকালে অভিযানকালে একই দোকানে প্লাস্টিকের বস্তায় খাদ্য সামগ্রী রাখার অপরাধ ঘটে। প্রথমে এক দোকানীতে আটক করলেও ব্যবসায়ীদের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এ দাকানের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ বলেন, বিষয়টি দু:খজনক। ব্যবসায়ীদের এভাবে হয়রানী করা সঠিক নয়। তবে প্রশাসনের সাথে আলাপ করে দ্রুত সমাধান করা হয়েছে।

ব্যবসায়ীদের প্রতিবাদ সভা সম্পর্কে তিনি বলেন, অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শূকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ব্যবসায়ীদের এ আশ্বাস প্রদানে তিনি থানার ওসি ও স্বাস্থ্য কর্মকর্তাকে তিনি পাঠিয়েছেন বলেও জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com