শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

মহানবী (সাঃ) কথা বলতেন কম, তবে ব্যাপক অর্থবোধক

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৫ বার পড়া হয়েছে

শব্দে-শব্দে, অক্ষরে-অক্ষরে সাজানো গোছানো, জড়তাহীন ও সাবলীল কথা-বার্তা মানুষ পছন্দ করে। তখন কথা হয় সুস্পষ্ট। শ্রোতাও তার পুরো উদ্দেশ্য বুঝতে সক্ষম হয়। কথা শুনেও মজা পাওয়া যায়। সুন্দরভাবে কথা বলাও মানব চরিত্রের একটি উত্তম গুণ। দুজাহানের সর্দার, পেয়ারা নবী, ষে নবী, শ্রেষ্ট নবী মুহাম্মদ সা.-এর কথা বলার ধরনেও ছিল এমন বৈশিষ্ট্য, যা উম্মতের জন্য শিক্ষণীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বোত্তম ও প্রাঞ্জল ভাষায় কথা বলতেন।

তিনি কথা বলতেন কম। কিন্তু তা ছিল ব্যাপক অর্থবোধক। তাইতো মানুষ কথা বলবে কম, কিন্তু কথার অর্থ হবে আবেদনমূলক, বোধগম্য ও সুন্দর। যে কথা শ্রুতি মধুর নয় এবং জড়তায় একাকার, সেকথা মানুষ পছন্দ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্দর ও গোছানোভাবে ধীরে ধীরে কথা বলতেন। কথায় ছিল না কোনো তাড়াহুড়ো।

 

হাদিসে পাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলার ধরনও ওঠে এসেছে। যা উম্মতের জন্য শিক্ষণীয় ও পালনীয়। আর তাহলো-
হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমাকে ‘জাওয়ামিউল কালিমসহ (সুসংক্ষিপ্ত ও মর্মসমৃদ্ধ বাণীসহ) প্রেরণ করা হয়েছে এবং আমাকে প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে।

একবার আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম, পৃথিবীর ভান্ডারগুলোর চাবি আমাকে দেওয়া হয়েছে এবং তা আমার হাতে রেখে দেওয়া হয়েছে।’ (বুখারি)। ইমাম যুহরি রহ. হাদিসটি প্রসঙ্গে বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন সংক্ষিপ্ত কথা বলতেন, যা শব্দ বা উচ্চারণের দিক থেকে হতো অল্প কিন্তু ব্যাপক অর্থবোধক।’

আসুন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো গোছানো সুস্পষ্ট সুসজ্জিত ও মার্জিত ভাষায় কথা বলার চেষ্টা করি। সুন্নাতের অনুসরণ ও অনুকরণে মহান আল্লাহ আমাদেরকে জীবন সাজানোর তাওফিক দান করুন। আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com