শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৪৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিন ব্যাপী (২৩-২৯ ফেব্রুয়ারি ২০২০) আঞ্চলিক এসএমই মেলা ২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। আজ ২৩ ফেব্রুয়ারি  সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রনালয়ের উদ্যোগে ২০০৭ সাল থেকে দুই বছর পর পর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০২০ অর্থ বছরে দেশের ৩১ টি জেলার ন্যায় আজ রোববার সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে সপ্তাহব্যাপী মেলা শুরু হলো।

মেলায় দেশীয় পণ্যর বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোক্তাদের সমন্ময়ে বিভিন্ন স্টল স্থাপনসহ প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা।

পাট, চামড়া, পোষাকসহ বিভিন্ন পণ্য সামগ্রীর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com