বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মেসি একাই চার গোল করলেন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬২৫ বার পড়া হয়েছে

দুর্বল এইবারকে পেয়ে জ্বলে উঠল বার্সেলোনা । গত চার ম্যাচে গোলের দেখা না পাওয়া লিওনেল মেসিও যেন সুযোগে ছিলেন । এইবারকে পেয়ে সুযোগ বুঝে করে নিলেন একের পর এক গোল । তাতে স্প্যানিশ লা লীগায় বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে এইবারকে । ম্যাচে একাই বার্সেলোনার পাঁচ গোলের মধ্যে চারটি করেছেন মেসি । অন্য গোলটি আর্থার মেলো ।

ম্যাচের শুরুতেই এইবার চমকে দিয়েছিল বার্সেলোনার জালে বল ঠেলে দিয়ে । যদিও সেই গোল অফ সাইডের অজুহাতে বাতিল হয় ।

১৪ মিনিটেই অবশ্য এগিয়ে যায় বার্সেলোনা । প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলটি করেন তিনি ।

৩৭ আর ৪০ মিনিটে পর পর দুই গোল করে হ্যাট্রিক পূরণ করেন মেসি ।

খেলার শেষের দিকে বাকী দুইটি গোল হয় । ৮৭ মিনিটে দলের আর ম্যাচে নিজের চতুর্থ গোল করেন মেসি ।

এই নিয়ে চলতি লা লীগায় ১৮ গোল করলেন আর্জেন্টিনার মেসি । আর সব মিলিয়ে এই মৌসুমে তার গোলের সংখ্যা ২৩টি ।

৮৯ মিনিটে আর্থার মেলোর গোলে নিশ্চিত হয় বার্সার বড় জয় ।

এই জয়ে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা । অন্যদিকে ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট পাওয়া রিয়েল মাদ্রিদ আছে দুইয়ে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com