সিরাজগঞ্জে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিন ব্যাপী (২৩-২৯ ফেব্রুয়ারি ২০২০) আঞ্চলিক এসএমই মেলা ২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। আজ ২৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি শেষে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রনালয়ের উদ্যোগে ২০০৭ সাল থেকে দুই বছর পর পর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০২০ অর্থ বছরে দেশের ৩১ টি জেলার ন্যায় আজ রোববার সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে সপ্তাহব্যাপী মেলা শুরু হলো।
মেলায় দেশীয় পণ্যর বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোক্তাদের সমন্ময়ে বিভিন্ন স্টল স্থাপনসহ প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা।
পাট, চামড়া, পোষাকসহ বিভিন্ন পণ্য সামগ্রীর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।