রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক দুই

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮১ বার পড়া হয়েছে

২০ বোতল ফেন্সিডিল ও এক কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ শফিক (২০) ও তানিয়া (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটক দুইজনের মধ্যে শফিক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামের নিজামদ্দি’র ছেলে এবং তানিয়া ঝালোপাড়া নিউটাউন এলাকার রুহুল আমিনের স্ত্রী।

 

কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে কিশোরগঞ্জ সদর মডেল থানাধীন পশ্চিম তারাপাশা সাকিনের মো. আইউব আলী এর বসত ঘরের একতলা বিল্ডিং এর ছাদে অভিযান পরিচালনা করেন। অভিযান স্থানে ২০ বোতল ফেন্সিডিল ও এক কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ শফিক ও তানিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com