বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কিশোরগঞ্জে মাদক সেবনের অপরাধে ইয়াবাসহ আটক দুইজনের কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯০ বার পড়া হয়েছে

মাদক সেবনের সময় কিশোরগঞ্জে হাতেনাতে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটকের পর মাদক সেবনের অপরাধে মো. তুহিন (৩০) ও আব্দুল গফ্ফার শুভ (৪০) নামে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

তাদের মধ্যে মো. তুহিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদোয়ে আরো সাত দিনের কারাদণ্ড এবং আব্দুল গফ্ফার শুভকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদোয়ে আরো সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নিউটাউন ও সতাল এলাকায় কতিপয় মাদক সেবনকারী মাদক সেবন করছে। সংবাদে অভিযানে র‌্যাব-১৪। অভিযানে মাদক সেবনের সময় মো. তুহিন ও আব্দুল গফ্ফার শুভকে আটক করে তাদের কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে মো. তুহিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদোয়ে আরো সাত দিনের কারাদণ্ড এবং আব্দুল গফ্ফার শুভকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদোয়ে আরো সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দুইজনের মধ্যে মো. তুহিন কিশোরগঞ্জ শহরের বত্রিশ সামছুদ্দিন ভূইয়া মসজিদ সংলগ্ন এলাকার মৃত হাজী মো. আব্দুল গফুরের ছেলে এবং আব্দুল গফ্ফার শুভ কিশোরগঞ্জ শহরের সতাল এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com