বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ভ্রাম্যমান কমলগঞ্জে ১১ হাজার টাকা জরিমানা আদায়

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন চৌধুরীর নেতৃত্বে ও বিএসটিআইর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার শমশেরনগর বাজারে ভেজাল পণ্য ও তাদের নিজস্ব উৎপাদিত মধূব্যান্ড রোস্টের সস, মধূব্যান্ড বারো মসলা সহ নানা খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত থাকায় মানবদেহের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। বাজারে বিভিন্ন ব্যান্ডের ভেজাল মিশ্রিত নিম্নমানের এসব মসলা জাতীয় পণ্যে সয়লাব হয়ে উঠছে। যার অধিকাংশই বিএসটিআইএর অনুমোদন নেই। ভ্রাম্যমান আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সুগন্ধি কেমিক্যালযুক্ত মসলা, মধূব্যান্ড শস্য তেল, নকল ভেজাল পণ্য, বিএসটিআই অনুমোদন ছাড়া মিটারে পণ্য বিক্রিসহ নানা অপরাধে শমশেরনগর বাজারের বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস কে নগদ ৫ হাজার টাকা, গৌরি নিতাই স্টোরকে ৩ হাজার টাকা ও সুমি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে বিএসটিআইএর পরিদর্শক ইয়াছির আরাফাত উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, ‘তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com